West Bengal Weather: ভাইফোঁটায় কাঁটা নিম্নচাপ, জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather: সকাল থেকে আকাশ পরিষ্কার। ন্যূনতম তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। বরং কোনও কোনও জায়গায় কিছুটা বেড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়এছে জলপাইগুড়িতে। রাজ্যে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করবে বুধবার থেকে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মূলত শুকনো ও পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া

সোমবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দুদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুদিনে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।

সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া শুকনো থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে যোলোই নভেম্বর মধ্য ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার কিছুটা প্রভাব পড়তে চলেছে উপকূলের জেলাগুলির ওপরে। ১৫ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং তারপর ১৬ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+