West Bengal Weather: উৎসবের মরশুমে সক্রিয় আরও এক মৌসুমী বায়ু! পুজোয় বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: পঞ্চমী দিনটি শুকনো কাটলেও পুজোর শেষটা কতটা শুকনো কাটবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ২৩ অক্টোবর সকালে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হলে, আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে থাকবে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও হাল্কা বৃষ্টিরও তেমন কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২) | ২১.২ (২৩.১) |
| বহরমপুর | (৩৪.১) | ২৬ (২৬.৪) |
| বাঁকুড়া | (৩২.২) | ২১ (২১.৯) |
| বর্ধমান | (৩২) | ২৩.৬ (২৪) |
| কোচবিহার | (৩১.৮) | ২১.৩ (২১.২) |
| দার্জিলিং | (১৯) | ১০.৮ (১১.৮) |
| কালিম্পং | (২৩) | ১৫.৫ (১৬) |
| দিঘা | (৩৩.২) | ২৪.৪ (২৫) |
| কলকাতা | (৩২.৬) | ২৫.৪ (২৫.৬) |
| দমদম | (৩২.৬) | ২৪.৯ (২৫) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৩.৪ (২৪) |
| মালদহ | (৩১.৫) | ২৪.১ (২৫.৪) |
| মেদিনীপুর | (৩২.৫) | ২৪ (২৯.৫) |
| শিলিগুড়ি | (৩৪.১) | ২১.৪ (২১.৭) |
| শ্রীনিকেতন | (৩১.৪) | ২০.৮ (২৩) |
| সুন্দরবন | (৩২.৫) | ২৪ (২৫) |
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা ক্রমেই উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামী ২১ অক্টোবর শনিবার সকালে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপর এ শক্তি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবর সোমবার তা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে না নিতেই উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হতে শুরু করেছে। আগামী ৭২ ঘন্টায় এর প্রভাবে দক্ষিণ ভারতের বৃষ্টি শুরুর পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর শুরুটা যথেষ্টই দুর্বল বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications