West Bengal Weather: হঠাৎ বদল আবহাওয়ায়, কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা! একনজরে বাংলার পূর্বাভাস

West Bengal Weather: ঝড় কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। নেই দুর্যোগের মেঘ। তবে স্থানীয়ভাবে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় এদিন হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন দুয়েক হাল্কা বৃষ্টি চলবে।

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

West Bengal Weather

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আপাতত হাল্কা থেকে ভারী কোনও রকম বৃষ্টির পূর্বাভাস নেই।

সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৪.৮) ২৪.৮ (২৪.৯)
বহরমপুর (৩২.৬) ২৭.২ ( ২৭)
বাঁকুড়া (৩৫.২) ২৪.৪ (২৪.১)
বর্ধমান (৩৫) ২৪.৮ (২৪.২)
কোচবিহার (৩১.৬) ২৫.৬ (২৪.৪)
দার্জিলিং (২২) ১২.৬ ( ১৪.৮)
কালিম্পং (২৩) ১৮.৮ (১৯.৮)
দিঘা (৩৫.২) ২৭.৬ ( ২৬.৬)
কলকাতা (৩৩.১) ২৮.২ (২৬.৫)
দমদম (৩৫.৮) ২৮.২ (২৫.৬)
কৃষ্ণনগর (৩৩.২) ২৫.৪ (২৬)
মালদহ (৩২.৮) ২৬.১ (২৫.৪)
মেদিনীপুর (৩৫.২) ২৬.৬ (২৬.৪)
শিলিগুড়ি (৩৪.৬) ২৪.৬ (২৫.৭)
শ্রীনিকেতন (৩৪.৪) ২৪ (২৪.৪)
সুন্দরবন (৩৩) ২৮ (২৬.৪)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+