আরও চড়ল পারদ, সতেরো জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পরেও ফের শীতের আমেজ সরস্বতী পুজোর আগে। তবে বৃহস্পতিবার কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা থাকলেও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। দিনে না থাকলেও রাতে আপাতত ঠান্ডার আমেজ বজায় থাকবে।
বুধবার রাতে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা আবার কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের তরফে বজ্রবিদ্যুতের সম্ভাবনায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার একমাত্র দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আগামী দিন চারেকে উত্তরবঙ্গের সমতল এলাকার রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আগামী দিন চারেকে দক্ষিণবঙ্গের সমতল এলাকার রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫.৫)
বহরমপুর ( ১৫.৬)
বাঁকুড়া (১৩.৯)
বর্ধমান (১৫)
কোচবিহার ( ১১.৫)
দার্জিলিং (৫.৪)
কালিম্পং (৯.৫)
দিঘা ( ১৭.১)
কলকাতা (১৮.৫)
দমদম (১৭.৩)
কৃষ্ণনগর (১৫.৪)
মালদহ (১৮.২)
মেদিনীপুর (১৭.৩)
পুরুলিয়া (১৪.৫)
শিলিগুড়ি (১০.২)
শ্রীনিকেতন (১৫.৮)
সুন্দরবন (১৭.৫)












Click it and Unblock the Notifications