West Bengal Weather: মঙ্গলবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন! পুজোর আগে একনজরে বাংলার জেলাগুলির আপডেট
West Bengal Weather: বর্ষা বিদায় হয়েছে। কিন্তু নিম্নচাপ পিছু ছাড়ছে না। মঙ্গলবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে। উপকূলে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তা পরবর্তী ৪৮ ঘন্টায় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার থেকে পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সেই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার কোনও সম্ভাবনা নেই।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৪০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রত্যাহারের রেখা গিয়েছে ফরবেশগঞ্জ এবং মালদহের ওপর দিয়ে। অন্যদিকে তা রয়েছে বিশাখাপত্তনম, নালগোন্ডা, রায়চুর, ভেনগারলার ওপর দিয়ে।












Click it and Unblock the Notifications