West Bengal Weather: অবশেষে দাবদাহ থেকে স্বস্তির পূর্বাভাস! কোন কোন জেলায় বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর

West Bengal Weather: শনিবারের পর রবিবারেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলির জন্য রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের চার জেলার সঙ্গে দক্ষিণবঙ্গের তিন জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শুধু এদিনই নয়, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই তিন জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

weather

রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এব বীরভূমে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার নাগাদ পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদীয়ার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া ওই দিন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গার জন্য। বিকেল থেকে সন্ধের দিকে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। একই পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবার ও বুধবারেও।

রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপ প্রবাহের সতর্কতার সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি ওপরে থাকতে চলেছে। পরবর্তী তিন দিনে সেই তাপমাত্রা স্বাভাবিকের ৩-৪ ডিগ্রি ওপরে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮.৬)
দমদম (২৮.৫)
দিঘা (২৭.৭)
মেদিনীপুর (২৭.৫)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৫.৪)
শ্রীনিকেতন (২২.৬)
বহরমপুর (২৮.৬)
বর্ধমান (২৫)
পানাগড় (২৪.৭)
আসানসোল (২৬.৪)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৩)
কালিম্পং (১৭.৫)
কোচবিহার (২৩.৬)
মালদহ (২৫.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+