West Bengal Weather: কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি তো কোথাও তাপমাত্রা হ্রাস! বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: রবিবার সকালে আকাশ মেঘলা। তবে, বেলা বাড়তেই রোদের তেজ বেড়েছে। বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি ২৪ ঘন্টা পর থেকে এই পরিস্থিতি কাটবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৩) | ২৫.৫ (২৫.৯) |
| বহরমপুর | (৩৪) | ২৮ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩২.৮) | ২৪.৫ (২৫.১) |
| বর্ধমান | (৩৪) | ২৪.৮ (২৫) |
| কোচবিহার | (৩৫.৬) | ২৭.১ (২৭.২) |
| দার্জিলিং | (২৪.৪) | ১৬.৪ (১৬.৫) |
| কালিম্পং | (২৭) | ২২ (২২) |
| দিঘা | (৩৪.৪) | ২৭ (২৬.২) |
| কলকাতা | (৩৩.৩) | ২৭.৬ (২৭.৬) |
| দমদম | (৩৪.৬) | ২৭.৪ (২৭.৪) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৭.২ (২৭) |
| মালদহ | (৩৪.৮) | ২৮.৮ (২৭.৮) |
| মেদিনীপুর | (৩৪) | ২৬.৭ (২৭.১) |
| শিলিগুড়ি | (৩৮.১) | ২৭.৬ (২৮.৪) |
| শ্রীনিকেতন | (৩৪.৪) | ২৬.৩ (২৬.৬) |
| সুন্দরবন | (৩৩.৫) | ২৭.৫ (২৬) |












Click it and Unblock the Notifications