West Bengal Weather: সকাল হতেই কলকাতায় তুমুল বৃষ্টি, ১১ জেলায় বৃষ্টি বৃদ্ধির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকাল হতেই আকাশ কালো করে বৃষ্টি। সঙ্গে মেঘের গর্জন। যার জেরে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে যায়। আবহাওয়া দফতরের তরফে সকালেই ১১ টি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে সোমবার সকালে জানানো হয়েছে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সোমবার সেখানেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই জোড়া ঘূর্ণাবর্ত থেকে উপকূলের জেলাগুলিতে বদ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারও জেলাগুলিতে একই পরিস্থিতি অর্থাৎ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯.৪ মিমি।












Click it and Unblock the Notifications