West Bengal Weather: ৪১ ডিগ্রির পথে কলকাতা! ছয় জেলায় অতিপ্রবল তাপপ্রবাহ, জারি সতর্কতা
West Bengal Weather: উত্তরবঙ্গের পাঁচ জেলায় পরিস্থিতি একটু অন্যরকমের হলেও বাকি রাজ্যের পরিস্থিতি একেবারেই আলাদা। বিশেষ করে দক্ষিণবঙ্গে চলছে তাপপ্রবাহ। শনিবারেও বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে এদিন অতিপ্রবল তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। এছাড়া কলকাতা-সহ বাকি জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে, ৪৪ ডিগ্রি। কলকাতায় ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন এই তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রযেছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনা থাকবে।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে সোমবার নাগাদ দিনে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেল থেকে সন্ধের দিকে উপকূলের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। তাপ প্রবাহের সতর্কতার সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ২২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে তার পরে তাপমাত্রার বৃদ্ধির তেমন কোনও পূর্বাভাস আপাতত দেয়নি আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.৩)
দমদম (২৯)
দিঘা (২৭.৮)
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৪.৫)
শ্রীনিকেতন (২১.৮)
বহরমপুর (২৮.৪)
বর্ধমান (২৫)
পানাগড় (২৬.৬)
আসানসোল (২৮)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৬.৩)
কোচবিহার (২২.৭)
মালদহ (২৫.৬)












Click it and Unblock the Notifications