West Bengal Weather: সকালেই যেন নেমেছে আঁধার, সঙ্গে চলছে বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সোমবার সকালে যেন সন্ধের পরিস্থিতি। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ভোররাতে বৃষ্টির পর সকাল থেকে বৃষ্টি শুরু হয়। আপাতত রোদের দেখা নেই। বৃহস্পতিবারের আগে পরিস্থিতির উন্নতি হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ তেসরা অক্টোবর মঙ্গলবারের উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি মঙ্গলবারেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৩৯.১ মিমি বৃষ্টিপাত হয়েছে।












Click it and Unblock the Notifications