West Bengal Weather: মেঘলা আকাশের সঙ্গে চলছে বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: গত কয়েকদিনের তুলনায় একটু বেশি বৃষ্টি পেল কলকাতা ও আশপাশের এলাকা। এদিন সকাল থেকে অবশ্য শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুক্রবারের বাকি সময়ের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি শনিবারের জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৪ (৩৩.২) | ২৬.৩ (২৬.৩) |
| বহরমপুর | ৩৫.৮ (৩৫.২ | ২৮.৬ (২৭.৬) |
| বাঁকুড়া | ৩৩.৬ (৩৩.৯) | ২৬ (২৫.৬) |
| বর্ধমান | ৩৫ (৩৪) | ২৬ (২৫.৪ ) |
| কোচবিহার | ৩৬.২ (৩৬) | ২৭.৪ (২৮.৩) |
| দার্জিলিং | ২৩.৮ (২৫.৬) | ১৭ (১৭.৮) |
| কালিম্পং | ২৭.৫ (২৯.৪) | ২০.৫ (২০.৩) |
| দিঘা | ৩৪.৪ (৩৪.৭) | ২৭.৪ (২৭.২) |
| কলকাতা | ৩৪.২ (৩২.৯) | ২৮.৫ (২৭.৬) |
| দমদম | ৩৪.২ (৩৪) | ২৮.৬ (২৭.৫) |
| কৃষ্ণনগর | ৩৪.৪ (৩৩.৬) | ২৭ (২৬.৮) |
| মালদহ | ৩৬.৫ (৩৭) | ২৮.৮ (২৯.১) |
| মেদিনীপুর | ৩৩ (৩৩.৫) | ২৭.৬ (২৭.৩) |
| শিলিগুড়ি | ৩৮.৩ (৩৯.৬) | ২৯.১ (২৮.৯) |
| শ্রীনিকেতন | ৩৪.৬ (৩৪) | ২৬.১ (২৬) |
| সুন্দরবন | ৩৩ (৩৩) | ২৭ (২৬) |












Click it and Unblock the Notifications