West Bengal Weather: উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কি আগেই শীত? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather Update: দিনের তাপমাত্রা কার্যত স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। পাশাপাশি আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও শনিবার, রবিবার ও সোমবারের আবহাওয়াও শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এর পরের তিন দিন অর্থাৎ ২৮,২৯ ও ৩০ অক্টোবর শনিবার, রবিবার ও সোমবারের আবহাওয়াও শুকনো থাকবে।
আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.১) | ২১.৭ (২২.৭) |
| বহরমপুর | (৩১.৪) | ২৫ (২৪.৬) |
| বাঁকুড়া | (৩১.৮) | ২১.৫ (২১.৭) |
| বর্ধমান | (৩১) | ২১.৬ (২৩) |
| কোচবিহার | (৩২.৬) | ১৯ (১৮.২) |
| দার্জিলিং | (২২.৪) | ১১.৫ (১১.৫) |
| কালিম্পং | (২২) | ১৪.৫ (১৩.৫) |
| দিঘা | (৩১.৯) | ২৪.৬ ( ২৩) |
| কলকাতা | (৩১) | ২৪.৫ (২৪.৩) |
| দমদম | (৩২) | ২৪.৪ (২৩.৯) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৪.২ (২৩) |
| মালদহ | (৩১.৯) | ২৪.৩ (২৪.১) |
| মেদিনীপুর | (৩১.৫) | ২৩.৭ (২৩.৬) |
| শিলিগুড়ি | (৩৪.৭) | ১৯.৪ (১৭.৯) |
| শ্রীনিকেতন | (৩১.২) | ২১ (২১.৮) |
| সুন্দরবন | (৩২) | ২৫.৫ (২৩.৫) |












Click it and Unblock the Notifications