West Bengal Weather: পয়লাা বৈশাখেও কি কালবৈশাখী, নাকি অস্বস্তির আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলি

West Bengal Weather: বাংলা নববর্ষের শুরুর দিনটায় আবহাওয়া পরিষ্কার। তবে এদিন উত্তরবঙ্গের অন্তত সাতটি জেলা এবং দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তির আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া সপ্তাহে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ফের একবার ৪০ ডিগ্রি ছুঁতে পারে। শুষ্ক হাওয়ার দাপট থাকবে পশ্চিমের জেলাগুলিতে। তবে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

weather

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এই সময় দক্ষিণ দিনাজপুরের আবহহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাতি তিন জেলার আবহাওয়া শুকনো থাকতে পারে।

তবে মঙ্গলবার, ১৬ এপ্রিলের আবহাওয়ায় পরিবর্তন হতে পারে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

কলকাতার আবহাওয়া
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন তিনেকে দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। তুলনায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বেশি বাড়বে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১৫ এপ্রিল থেকে আপাতত তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তির আবহাওয়া বৃদ্ধি পাবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৬.৫)
দমদম (২৬)
দিঘা (২৩.৬)
মেদিনীপুর (২৩.৬)
কৃষ্ণনগর (২৫)
বাঁকুড়া (২১.২)
শ্রীনিকেতন (২০.৮)
বহরমপুর (২৫.৬)
বর্ধমান (২২)
পানাগড় (২১.৯)
আসানসোল (২৩.৫)
পুরুলিয়া (১৯.১)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৫.৬)
কোচবিহার (২০.৭)
মালদহ (২৫.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+