West Bengal Weather: কালী পুজোর আগেই কি কনকনে ঠান্ডা, নাকি কোনও দুর্যোগ! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
West Bengal Weather: সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা বেশ কিছুটা নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস মতো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন কিছুটা কমেছে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।আগামী দিন তিনেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন তিনেকে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। আপাতত বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই কলকাতায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ৭ নভেম্বর রাত থেকে পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলতে চলেছে। এর প্রভাবে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে ৭-৯ নভেম্বর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ৮ ও ৯ নভেম্বর বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
তবে এর থেকে বাংলায় তেমন কোনও প্রভাবের সম্ভাবনা নেই। কিংবা কালী পুজোর আগে কনকনে ঠান্ডা পড়ারও কোনও পূর্বাভাস নেই। ঠান্ডার অনুভূতি হলেও এখনও শীত পড়তে বেশ কিছুটা দেরি আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications