West Bengal Weather: গণেশ চতুর্থীতে আছড়ে পড়বে নিম্নচাপ? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: বঙ্গোপসাগরে একটি ঘূ্র্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায়। এদিন দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দুদিন সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী দুদিন সেখানে তাপমাত্রা হ্রাস পাবে। তবে তারপরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সহকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
West Bengal Weather: ঘূর্ণাবর্তের জেরে ভেস্তে যেতে পারে বিশ্বকর্মা পুজোর আমেজ! বাংলার জেলাগুলির পূর্বাভাস
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather: কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি তো কোথাও তাপমাত্রা হ্রাস! বাংলার জেলাগুলির আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৬.৮ ( ২৫.৫)
বহরমপুর ২৮.৪ (২৮)
বাঁকুড়া ২৬.১ (২৪.৫)
বর্ধমান ২৫.৪ (২৪.৮)
কোচবিহার ২৬.৯ (২৭.১)
দার্জিলিং ১৬.৮ (১৬.৪)
কালিম্পং ২১ (২২)
দিঘা ২৭.৩ (২৭)
কলকাতা ২৮.৪ (২৭.৬)
দমদম ২৮.৬ (২৭.৪)
কৃষ্ণনগর ২৭.৪ (২৭.২)
মালদহ ৩০ (২৮.৮)
মেদিনীপুর ২৭.৬ (২৬.৭)
শিলিগুড়ি ২৬.৯ (২৭.৬)
শ্রীনিকেতন ২৫.৬ (২৬.৩)
সুন্দরবন ২৬.৫ (২৭.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৫.১)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৪.৩)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৬.৩)
দার্জিলিং (২৫.৬)
কালিম্পং (২৬)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৫.৩)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৬.৫)
মেদিনীপুর
শিলিগুড়ি (৩৮.৫)
শ্রীনিকেতন (৩৫.৫)
সুন্দরবন (৩৫)












Click it and Unblock the Notifications