West Bengal Weather: কলকাতায় শ্রাবণের বারিধারা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: শ্রাবণের বর্ষণ বিভিন্ন জেলার সঙ্গে কলকাতাতেও। এরই মধ্যে এদিন সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতার সঙ্গে আশপাশের জেলাগুলিতে কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হয়। যার জেরে জলও জমে যায়।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবারের বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather

রবিবারও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শুক্রবারের বাকি সময়ের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি রবিবারের জন্যও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দি-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

West Bengal Weather

আসানসোল ২৫.৯ (২৬.৩)
বহরমপুর ২৭.৪ (২৮.৬)
বাঁকুড়া ২৫.৬ (২৬)
বর্ধমান ২৫.৩ (২৬)
কোচবিহার ২৭.৫ ( ২৭.৪ )
দার্জিলিং ১৭.৪ (১৭)
কালিম্পং ২০.৮ (২০.৫)
দিঘা ২৭ (২৭.৪ )
কলকাতা ২৮.২ (২৮.৫)
দমদম ২৭.৬ (২৮.৬)
কৃষ্ণনগর ২৭.২ (২৭)
মালদহ ২৮.৪ (২৮.৮)
মেদিনীপুর ২৭(২৭.৬)
শিলিগুড়ি ২৮.৫ (২৯.১)
শ্রীনিকেতন ২৬.৪ (২৬.১)
সুন্দরবন ২৬ (২৭ )

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৪)
বহরমপুর (৩৫)
বাঁকুড়া (৩৩.৭)
বর্ধমান (৩৪)
কোচবিহার (৩০)
দার্জিলিং (২১.২)
কালিম্পং (২৫)
দিঘা (৩৩.৯)
কলকাতা (৩৩.২)
দমদম (৩২.৬)
কৃষ্ণনগর (৩২.৬)
মালদহ (৩৫.৮)
মেদিনীপুর (৩৩)
শিলিগুড়ি (৩২.৫)
শ্রীনিকেতন (৩৩)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+