West Bengal Weather:শনিবার থেকে বৃষ্টি কমছে, চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্তও! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: কখনও মেঘলা আকাশ, আবার কখনও উজ্জ্বল রৌদ্র। তবে শনিবার আর্দ্রতাজনিত অস্বস্তি ততটা না থাকলেও রবিবার থেকে দক্ষিণবঙ্গে তা বোঝা যাবে। উত্তরবঙ্গে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার সম্ভাব্য অভিমুথ হতে পারে ওড়িশার দিকে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে,
আসানসোল ২৫.৭
বহরমপুর ২৭.৪
বাঁকুড়া ২৪.৯
বর্ধমান ২৪.২
কোচবিহার ২৭.২
দার্জিলিং ১৬
কালিম্পং ১৯.৩
দিঘা ২৫.৬
কলকাতা ২৬.১
দমদম ২৭
কৃষ্ণনগর ২৭.২
মালদহ ২৬.৯
মেদিনীপুর ২৭.১
শিলিগুড়ি ২৮.৮
শ্রীনিকেতন ২৬
সুন্দরবন ২৪.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৯)
বহরমপুর (৩০)
বাঁকুড়া (৩০.৯)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৯.৪)
কালিম্পং (২৪)
দিঘা (৩০)
কলকাতা (২৯.২)
দমদম (৩০.৪)
কৃষ্ণনগর (৩০.৬)
মালদহ (৩০.১)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩১.৪)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications