West Bengal Weather: ফের শুরু আর্দ্রতাজনিত অস্বস্তি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: আগামী কয়েকদিন আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এই অস্বস্তি আপাতত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা বড় কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য এবং রবিবার জেলাগুলির কোথাও কোথা হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাশাপাশি আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৪.৫
বহরমপুর ২৬.৮
বাঁকুড়া ২৩.৪
বর্ধমান ২৩.৮
কোচবিহার ২৪.৯
দার্জিলিং ১৫.৪
কালিম্পং ১৯.৩
দিঘা ২৬
কলকাতা ২৬.৭
দমদম ২৬.৬
কৃষ্ণনগর ২৫
মালদহ ২৫.২
মেদিনীপুর ২৫.৬
শিলিগুড়ি ২৭
শ্রীনিকেতন ২৫.৫
সুন্দরবন ২৬.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩০.৩)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (৩১.৩)
বর্ধমান (৩১)
কোচবিহার (২৯.৭)
দার্জিলিং
কালিম্পং (২২)
দিঘা (৩৫)
কলকাতা (৩১)
দমদম (৩৩.৩)
কৃষ্ণনগর (৩০.৮)
মালদহ (২৭.৩)
মেদিনীপুর (৩১.৪)
শিলিগুড়ি (৩৩.৭)
শ্রীনিকেতন (২৯.৬)
সুন্দরবন (৩৩.৫)












Click it and Unblock the Notifications