West Bengal Weather: আগামী পাঁচ দিন কেমন থাকতে চলেছে কলকাতা ও বাংলার আবহাওয়া
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও, বিকেলের দিকে মেঘলা আকাশ। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত কলকাতা তথা রাজ্যের আবহাওয়ায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরা ফেরা করবে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। উপকূলের কাছাকাছি কোনও নিম্নচাপ নেই ফলে মেঘেরে দেখা পাওয়া গেলেও তেমন বৃষ্টির দেখা নেই।

আগামী পাঁচ দিন কলকাতার আবহাওয়া একনজরে
| তারিখ | সর্বনিম্ন তাপমাত্রা (০c) | সর্বোচ্চ তাপমাত্রা (০c) | আবহাওয়া |
| ৫জুলাই | ২৯ | ৩৫ | আকাশ অংশত মেঘলা থাকবেবজ্রপাতের সঙ্গে দু-একপশলা বৃষ্টির সম্ভাবনা |
| ৬জুলাই | ২৮ | ৩৪ | একই |
| ৭জুলাই | ২৯ | ৩৪ | একই |
| ৮জুলাই | ২৯ | ৩৩ | একই |
| ৯জুলাই | ২৯ | ৩৩ | একই |
West Bengal Weather News: ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather in North Bengal)
- ৫ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৬ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। নিচের বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ৭ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা।
- ৮ জুলাই আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি ছয় জেলায় বৃষ্টির প্রকোপ অনেকটাই কম থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা।
- ৯ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার, এই পাঁচ জেলায় ভারী বৃষ্ট্রি পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather in South Bengal)
- ৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনায় ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- ৬ জুলাই দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই বজ্রপাতের সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ৭ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে বৃষ্টির প্রকোপ অনেকটাই কম থাকবে বলে আপাতত পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে মৌসুমী অক্ষরেখা দক্ষিণে তার স্বাভাবিক অবস্থানেই রয়েছে। যা গিয়েছে বিকানেড়, চুরু, গুনা, সিধি, অম্বিকাপুর, বালাসোর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে।












Click it and Unblock the Notifications