West Bengal Weather: শুরু হয়েছে ষষ্ঠদফার নির্বাচন! শনিবার সারাটা দিন কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় শনিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি। তবে বিকেলের দিকে অবস্থার পরিবর্তন হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পরিস্থিতি তৈরি হতে পারে।

weather

রবিবার ও সোমবার সবকটি জেলাতেই বজ্রপাত-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে রবিবার সবকটি জেলায় গরম আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে সোমবার দার্জিলিং ও কোচবিহারকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির হতে পারে।

রবিবার ও সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও ঘন্টায় ৬০-৭০ কিমি আবার কোথাও কোথাও ৮০-৯০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া জেলাগুলিতে ভারী বৃষ্টিও হতে পারে। যে কারণে জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ১০০-১১০ কিমি। সঙ্গে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই দুই জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। কোনও কোনও জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন না হলেও, তারপরের দুই দিনে তাপমাত্রা ২-৬ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৬)
দমদম (২৭.৫)
দিঘা (২৭)
মেদিনীপুর (২৫.৩)
কৃষ্ণনগর (২৮.৪)
বাঁকুড়া (২৫)
শ্রীনিকেতন (২৫.৯)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৬.২)
পানাগড় (২৭.৪)
আসানসোল (২৭.৩)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৬.২)
কালিম্পং (২১)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৮.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+