West Bengal Weather: মেঘলা আকাশে গরম কতটা বাড়ল,শনিবার বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি

West Bengal Weather: শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। শুক্রবারের তুলনায় তাপমাত্রাও কিছু বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন রাজ্যের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

মৌসুমী অক্ষরেথা স্বাভাবিকের থেকে উত্তরে রয়েছে। যা পশ্চিমবঙ্গের আসানসোল, কৃষ্ণনগর হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। উত্তর-পূর্ব অসম এবং সন্নিহিত এলাকা এবং পূর্ব বিহার এবং সন্নিহিত এলাকার ওপরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

weather

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায়। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও।

রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ওইদিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।

শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

শনিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। দুই এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমি।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ( ২৩.৭)
দমদম (২৩.৬)
দিঘা (২৭.৯)
মেদিনীপুর (২৫)
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া (২৪.১)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৪)
পানাগড় (২৭)
আসানসোল (২৪.৮)
পুরুলিয়া (২২.১)
দার্জিলিং ( ১৭.২)
কালিম্পং (২০.৮)
কোচবিহার (২৫.১)
মালদহ (২৫.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+