West Bengal Weather: রবিবার কেমন থাকতে চলেছে কলকাতা, বৃষ্টি ভিজবে বাংলার কোন কোন জেলা, একনজরে পূর্বাভাস
West Bengal Weather: রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। তবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একদিকে ঝাড়খণ্ড এবং অন্যদিকে অসমের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। তবে সেই ঘূর্ণাবর্ত থেকে বাংলার জেলাগুলি কতটা ভিজবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বৃষ্টি কমে যাওয়ায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত এর থেকে রেহাই নেই।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায়। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও।
সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ওইদিন বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিন কিংবা সোমবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত, কিছুরই পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
রবিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় খুব সামান্যই বৃষ্টি হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭)
দমদম (২৬.৮)
দিঘা (২৬.৯)
মেদিনীপুর (২৬.৭)
কৃষ্ণনগর (২৮.২)
বাঁকুড়া (২৫.৭)
শ্রীনিকেতন (২৫.৬)
বহরমপুর (২৫.২)
বর্ধমান (২৪)
পানাগড় (২৮.৮)
আসানসোল (২৬.৩)
পুরুলিয়া (২২.১)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (২২.৫)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৭.১)












Click it and Unblock the Notifications