West Bengal Weather: কেমন থাকতে চলেছে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের প্রথম দিন! জেলাগুলির আবহাওয়া একনজরে

শনিবার সকালেও কলকাতা ও আশপাশের জেলাগুলির আকাশ কিছুটা মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা ওপরে। আবহাওয়া দফতর এদিন উত্তরবঙ্গের তিন জেলায় এবং দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তবে কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সময় আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

weather

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেক এক ডিগ্রি বেশি। শুক্রবার সকালে যা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। তবে সেখানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বেশিই বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+