West Bengal Weather: কেমন থাকতে চলেছে বর্ষশেষ ও নববর্ষের আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আর বাড়বে না। নববর্ষের দিন তাপমাত্রা একডিগ্রি হলেও কমতে পারে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৩১ ডিসেম্বর থেকে থেকে ২ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

কিন্তু শীত কবে ফিরবে? আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সাতদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। বাতাসে হাল্কা জলীয় বাষ্প থাকার কারণে কুয়াশার সম্ভাবনা। পয়লা জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ওপরেই থাকবে। দিনে শীতের অনুভূতি থাকবে না।

বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিংয়ের কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে আগামী দুদিন কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।

Weather Update: প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশা ভেস্তে দিতে পারে নববর্ষের পরিকল্পনা! শীতলতম দিনের সতর্কতা জারি
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৫ (১৫)
বহরমপুর ( ১৭.২)
বাঁকুড়া (১৩)
বর্ধমান (১৪.৬)
কোচবিহার (১১.৬)
দার্জিলিং (৬.২)
কালিম্পং (১০.৩)
দিঘা (১৫.৭)
কলকাতা ( ১৬.৯)
কৃষ্ণনগর (১১.৪)
মালদহ (১৭.২)
মেদিনীপুর (১৫.৩)
পুরুলিয়া (১২.১)
শিলিগুড়ি (১১.৪)
শ্রীনিকেতন ( ১৩.৮)
সুন্দরবন (১৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+