৪০ ডিগ্রি তাপমাত্রার শঙ্কার সঙ্গে বাংলার জেলায় জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি! সতর্কবার্তা আবহাওয়া দফতরের

West Bengal Weather: আগামী দুই থেকে তিন দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এপ্রিলের শুরুতে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়ার মতো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। এছাড়া সপ্তাহের শুরুতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

weather

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলয়িসাস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

আগামী দুই থেকে তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমংন কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১ ও ২ এপ্রিল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কতা জারি করে আবহাওয়া দফতর। আবহবিদরা জানিয়েছে, সেক্ষেত্র তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকলেও তার অনুভূতি মনে হবে অনেকটাই বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+