West Bengal Weather: সক্রিয় মৌসুমী বায়ু! ৫ জেলায় ভারী থেকে অতিভারী, ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা
West Bengal Weather: সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন এলাকাগুলির ওপরে অবস্থান করছে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব ঝাড়খণ্ড এ সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। যে কারণে সেখানকার অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে হাল্কা থেমে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি,কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.১ মিমি ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৭.১)
দমদম (২৭.৪)
দিঘা (২৭.৮)
মেদিনীপুর (২৭.১)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৪.২)
শ্রীনিকেতন (২৪.৪)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭)
আসানসোল ( ২৬)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং ( ১৭.২)
কালিম্পং (২০.৮)
কোচবিহার ( ২৫.৪)
মালদহ (২৬.৪)












Click it and Unblock the Notifications