West Bengal Weather: মৌসুমী অক্ষরেখার অবস্থানে ভাসতে পারে উত্তরবঙ্গে কোনও কোনও জায়গা! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি কমতেই আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে উত্তরে অবস্থানের কারণে উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও ভারী থেকে অতিভারী আবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস সেখানে দেওয়া হয়নি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবারের বাকি সময়ের দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৮.৯) | ২৪.১ (২৬.২ ) |
| বহরমপুর | ------- | ২৬.৪ (২৭.৪) |
| বাঁকুড়া | (২৮.৩) | ২৩.৪ (২৬) |
| বর্ধমান | (২৯) | ২৪ (২৫) |
| কোচবিহার | (৩১.৬) | (২৬.৯) |
| দার্জিলিং | (২১.২) | ১৭.২ (১৭.৪) |
| কালিম্পং | (২৫) | ২০.৮ (২০.৮) |
| দিঘা | (৩০.৮) | ২৫.৩ (২৭.৮) |
| কলকাতা | (২৯.২) | ২৫.৯ (২৭.৫ ) |
| দমদম | (২৯.৩) | ২৫.৭ (২৯.৫) |
| কৃষ্ণনগর | (২৮.৬) | ২৫.৪ ( ২৬.৮) |
| মালদহ | (৩০.১) | ২৬.১ (২৭.৩) |
| মেদিনীপুর | (২৯.২) | ২৫.৬ (২৬.৬) |
| শিলিগুড়ি | (৩৩.৯) | ২৭.৭ (২৮.৯) |
| শ্রীনিকেতন | (২৯.৮) | ২৪.৪ (২৬.২) |
| সুন্দরবন | (২৯.৫) | ২৫ (২৭.৫) |












Click it and Unblock the Notifications