West Bengal Weather News: উপকূলবর্তী জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, সপ্তাহান্তে বদলে যাবে আবহাওয়া

সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও সেটা দীর্ঘস্থায়ী হবে না। বেলা বাড়লেই মেঘে ঢাকবে আকাশ। আজ এবং আগামীকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রবল বর্ষণের কোনও আশা নেই। কাজেই বৃষ্টির ঘাটতি চলতি মাসেও মিটবে কিনা তাতে সন্দেহ তৈরি হয়েছে।

তবে আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৮ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়া। ফের আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে শহরে। বাড়বে তাপমাত্রাও। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমবে শহরে।

West Bengal Weather News

আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এছাড়াও হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। রাজ্যের মোট ১১টি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস িদয়েছে হাওয়া অফিস। তবে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকাতে। দুই দিন এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার জেরে কিছুটা হলেও তাপমাত্রা কমবে।

তবে শুক্রবার থেকে ফের আবহাওয়া বদলে যাবে। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে এবং তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাজেই ফের আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শহরের বাসিন্দাদের বৃষ্টি থেকে মুক্তি নেই।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বর্ষণ। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াং জেলায় বৃষ্টির দাপট কমবে। এবং আগামী ২৪ ঘণ্টায় পাহাতে তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে মালদহ, কোচবিহার, দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+