West Bengal Weather News: আকাশের মুখভার, ভারী বৃষ্টির সতর্কতা ৩ জেলায়, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। ভোরে এক পশলা বৃষ্টিও হয়েছে। আজ সারাদিনই এরকম মেঘলা আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনই ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। অন্তত অগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হবে না বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মাঝে মধ্যে ২ এক পশলা বৃষ্টিতে ভিজবে শহর থেকে জেলা। তার সঙ্গে ভ্যাপসা গরমও বজায় থাকবে।

West Bengal Weather News

নতুন করে তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন। এবার বিহারের উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্তটি। উত্তর প্রদেশ থেকে বিহার পর্যন্ত বিস্তত সেটি। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে সক্রিয় হয়ে উঠেছে। তার জেরেই আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণ চলবে। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

তবে সমতল অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ভারী বর্ষণের কোনও সম্ভাবনা। সেভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দেয়নি। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা শহরে মূলত মেঘলা আকাশ। মাঝে মধ্যে দু এক পশলা হালকা বৃষ্টি হবে। তবে তাতে গরমের দাপট কমবে না। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম বজায় থাকবে।

তবে সপ্তাহান্তে বৃষ্টির দাপট বাড়তে পারে। ১২ অগাস্ট গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তর-পূর্বের রাজ্য সিকিমেও ১১-১২ তারিখ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের অধিকাংশ জেলাতেই আগামী দু-একদিন হালকা থেকে মাঝারি বর্ষণ হবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+