West Bengal Weather: তিন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: মাঝে মধ্যেই ঝিরঝিরে বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে তাপমাত্রা অন্য দিনের তুলনায় কম। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল কম। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে এই পরিস্থিতি বজায় রয়েছে। অন্যদিকে উত্তরের জেলাগুলির পরিস্থিতি একটু অন্য রকমের।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময় এবং রবিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

West Bengal Weather

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপটি এখন উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। যা আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-উত্তর-পশ্চিমে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ এখন স্বাভাবিক অবস্থানে থাকলেও ২১ অগাস্ট থেকে তা স্বাভাবিক অবস্থান থেকে উত্তরমুখী হতে শুরু করবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩.৫) ২৫.৯
বহরমপুর (৩৩.৬) ২৭.৮
বাঁকুড়া (৩২.৫) ২৪.৮
বর্ধমান (৩২) ২৫.২
কোচবিহার (৩৪.৩) ২৭.৮
দার্জিলিং (২১.৮) ১৭.৪
কালিম্পং (২৭) ২১
দিঘা (৩২.৬) ২৬.৪
কলকাতা (৩১.৮) ২৭.২
দমদম (৩২.৪) ২৭.২
কৃষ্ণনগর (৩২.৬) ২৬.৬
মালদহ (৩৫.৩) ২৮.৩
মেদিনীপুর (৩১) ২৬.৩
শিলিগুড়ি (৩৬.২) ২৯.৬
শ্রীনিকেতন (৩৩) ২৬.৭
সুন্দরবন (৩০) ২৬.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+