West Bengal Weather: নিম্নচাপের প্রভাবে ১০ জেলায় ভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: রাতের পরে সকাল থেকেও বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সারাদিন একই আবহাওয়া থাকার পূর্বাভাস। ১০ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ পয়লা অক্টোবর রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আটটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। তবে তারপরে ৩ দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ পয়লা অক্টোবর রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রাও কিছুটা কমতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রা হ্রাসের তেমন কোনও পূর্বাভাস নেই।

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮০ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৫.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে এবং সেই নিম্নচাপের অভিমুখ উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল হওয়ায় ৩০ সেপ্টেম্বরের পাশাপাশি ১ অক্টোবর সমুদ্র উত্তাল থাকবে। যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+