West Bengal Weather: দুপুরে তুমুল বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
West Bengal Weather: বুধবার দুপুরে তুমুল বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়। সঙ্গে মেঘের গর্জন। এই বৃষ্টির জেরে কোনও কোনও জায়গায় জলও জমে যায়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন রাজ্যের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময় এবং বৃহস্পতিবারের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৫) | ২৫.৪ (২২.৯) |
| বহরমপুর | (৩৪) | ২৮ (২৮) |
| বাঁকুড়া | (৩৪.৮) | ২৫.৫ (২৩.২) |
| বর্ধমান | (৩৬) | ২৫.২ (২৫) |
| কোচবিহার | (৩৫) | ২৭.৬ (২৭.৬) |
| দার্জিলিং | (২২.৪) | ১৬.৮ (১৬.৮) |
| কালিম্পং | (২৫) | ২১ (২১) |
| দিঘা | (৩৫.৬) | ২৭.৮ (২৭.২) |
| কলকাতা | (৩২.৭) | ২৭.৬ (২৮.৫) |
| দমদম | (৩৩.৮) | ২৮ (২৭.৯) |
| কৃষ্ণনগর | (৩৩.৬) | (২৭) |
| মালদহ | (৩৪.৪) | ২৮.৫ (২৬.৮) |
| মেদিনীপুর | (৩৫.৪) | ২৭.৫ (২৬.৮) |
| শিলিগুড়ি | (৩৭.২) | ২৭.৭ (২৮.৬) |
| শ্রীনিকেতন | (৩৫.৫) | ২৭ (২৪.৮) |
| সুন্দরবন | (৩৩.৫) | ২৭ (২৭) |












Click it and Unblock the Notifications