West Bengal Weather: মঙ্গলে ভারী বৃষ্টি দুই জেলায়! ঘূর্ণাবর্তের ধাক্কায় দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

West Bengal Weather: ভোরের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টি হলেও, সকাল হতেই তা কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের নয়টি জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

weather

মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ কিছুরই পূর্বাভাস দেওয়া হয়নি। শুক্রবার নাগাদ ফের দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের জন্য আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না দেওয়া হলেও, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে আপাতত কোনও জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেইষ বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে।

মঙ্গলবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার যা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৭.৯ মিলিমি।


উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৮.২)
দমদম (২৭.২)
দিঘা (২৭.৯ )
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর (২৭.৬)
বাঁকুড়া (২৬.১)
শ্রীনিকেতন (২৫.৮)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৬)
আসানসোল (২৭)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৭.৮)
কালিম্পং (২৩.৫)
কোচবিহার (২৮.৩)
মালদহ (২৮.৩)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+