West Bengal Weather: রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে ভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: এদিন উত্তরবঙ্গের দুই জেলায় অতিপ্রবল বৃষ্টি চলছে, শুক্রবার হতে পারে তিনটি জেলা। এরই মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণবর্ত থেকেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টি।

rain

শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, দিনের বাকি সময়ে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গে একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুদ আবহাওয়া দফতর।

rain

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া দফতর জানিয়েছে, (West Bengal Weather) ১৬ জুলাই রবিবার নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যে কারণে ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্তিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল ৩৫ ২৮.৮
বহরমপুর ৩৪.৬ ২৮
বাঁকুড়া ৩৭.৪ ২৬.২
বর্ধমান ৩৫ ২৬.৪
কোচবিহার ৩১.৫ ২৭.১
দার্জিলিং ২২.৮ ১৭.২
কালিম্পং ২৩ ২০
দিঘা ৩৫.১ ২৭.৬
কলকাতা ৩৩.৪ ২৮.৬
দমদম ৩৫.৫ ২৭.৮
কৃষ্ণনগর ৩২.৪ ২৮.২
মালদহ ৩৪.৭ ২৭.৮
মেদিনীপুর ৩৫ ২৭.৭
শিলিগুড়ি ৩০.৮ ২৬.৬
শ্রীনিকেতন ৩৫.৪ ২৬
সুন্দরবন ৩৩ ২৮
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+