West Bengal Weather: জন্মাষ্টমীতেও কি ভারী বৃষ্টি? কেমন থাকতে চলেছে বাংলা! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সোমবার সকালে ভারী বৃষ্টির পরে মঙ্গলবার সকালেও বৃষ্টি। তব ভারী না হলেও তা ছিল একটানা। পরবর্তী সময়ে বৃষ্টি বন্ধ হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময় এবং বুধবারের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.২) | ২৪.১ (২৭.৪) |
| বহরমপুর | (৩৩.৪) | ২৮ (২৭.৯ ) |
| বাঁকুড়া | (৩০) | ২৩.৫ (২২.৯) |
| বর্ধমান | (৩০) | ২৩.৮ (২৩.৬) |
| কোচবিহার | (৩৪.৮) | ২৭.১ (২৭.৯) |
| দার্জিলিং | (২৪.২) | ১৮ (১৭.৮) |
| কালিম্পং | (২৯) | ২২ (২১) |
| দিঘা | (৩৩.৪) | ২৪.৭ (২৩.৮) |
| কলকাতা | (৩০.৬) | ২৬.১ (২৫.৪) |
| দমদম | (৩২.৬) | ২৫.১ (২৪.৪) |
| কৃষ্ণনগর | (৩২.২) | ২৬.৪ (২৭.৬) |
| মালদহ | (৩২.৯) | ২৮.৪ (২৭.৯) |
| মেদিনীপুর | (৩১.২) | ২৫.১ (২৫) |
| শিলিগুড়ি | (৩৬.৭) | ২৮.৫ (২৯.১) |
| শ্রীনিকেতন | (৩২.৪) | ২৫ (২৪) |
| সুন্দরবন | (৩২.৫) | ২৪.৫ (২৪) |












Click it and Unblock the Notifications