West Bengal Weather: ভাসছে উত্তর, দক্ষিণ আর্দ্রতাজনিত অস্বস্তি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিলে এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির লেশ মাত্র নেই। যেটা আছে, তা হল তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। আপাতত এ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির রেহাই নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Bengal Weather)।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মুষলধারায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি আর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ৪ জুলাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি তিন জেলায়। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ২৪ ঘন্টায় অর্থাৎ এদিন বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া দফতর সোমবার সকালে (Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবারের তুলনায় কিছুটা বেড়েছে। ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬৪ শতাংশ।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (আগের দিনের)
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩৭.১ | ২৭.৩ |
| বহরমপুর | ৩৪.২ | ২৮.২ |
| বাঁকুড়া | ৩৭ | ২৬.১ |
| বর্ধমান | ৩৫ | ২৫ |
| কোচবিহার | ৩১.৬ | ২৬.৭ |
| দার্জিলিং | ২১ | ১৬.৬ |
| কালিম্পং | ২৫ | ২০ |
| দিঘা | ৩৫.৫ | ২৮.৬ |
| কলকাতা | ৩৪.২ | ২৭.৫ |
| দমদম | ৩৬.৭ | ২৭.৫ |
| কৃষ্ণনগর | ৩৩.৬ | ২৫.২ |
| মালদহ | ৩৪.৩ | ২৫.৭ |
| মেদিনীপুর | ৩৩.৪ | ২৬.৩ |
| শিলিগুড়ি | ৩৫ | ২৭ |
| শ্রীনিকেতন | ৩৬.২ | ২৬.২ |
| সুন্দরবন | ৩৩ | ২৯ |












Click it and Unblock the Notifications