West Bengal Weather: নয় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: সকাল থেকে আকাশ মেঘলা। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আকাশ কার্যত মেঘলা থাকারই সম্ভাবনা। সবমিলিয়ে এদিন রাজ্যের নটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather - আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের মতোই বৃহস্পতিবারেও জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অগাস্ট সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার ১৮ অগাস্ট দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

West Bengal Weather - আবহাওয়া

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা ছিল মঙ্গলবারেও।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বুধবারও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.২ মিলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+