West Bengal Weather: সকালে আকাশের মুখ ভার, বাংলার কোন কোন জেলায় লক্ষ্মীবারে ভারী বৃষ্টি, একনজরে পূর্বাভাস
West Bengal Weather: বৃহস্পতিবার সকাল থেকে কোথাও আকাশের মুখ ভার আবার কোথাও রোদের দেখা মিলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপের সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্তও। যা এদিনের মধ্যে পশ্চিম দিকে অগ্রসর হবে। ২৪ অগাস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিুন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। শনিবার আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। বুধবার এই তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২০.৭ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৩)
দমদম (২৬.৬)
মেদিনীপুর (২৬)
দিঘা (২৭.৩)
কৃষ্ণনগর (২৮.৯)
বাঁকুড়া (২৫.১)
শ্রীনিকেতন (২৪.৫)
বহরমপুর (২৬.৪)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭)
আসানসোল (২৫.৪)
পুরুলিয়া (২৪.৫)
মালদহ (২৬.৫)
দার্জিলিং (১৫.৪)
কোচবিহার (২৫.৬)
কালিম্পং (২০.৮)












Click it and Unblock the Notifications