West Bengal Weather: ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নামবে হু-হু করে! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: সকালের পর থেকে আবহাওয়া দফতরের নাও কাস্টের সতর্কবার্তা চলছেই। কখন তা কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায়, আবার কখন তা বাঁকুড়া কিংবা উত্তর ২৪ পরগনা। বৃষ্টি সেরকম না হলেও মাঝে মধ্যে চলছে তীব্র মেঘের গর্জন।

শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময় এবং রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস না থাকলেও, তারপরের চারদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

West Bengal Weather

শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন সকালের পর থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও পরবর্তী চার দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত থাকার সম্ভাবনা। কোনও কোনও কয়েক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৬.৮) ২৭.৮
বহরমপুর (৩৬.৪) ২৮.২
বাঁকুড়া (৩৬.৭) ২৪.৯
বর্ধমান (৩৬) ২৫.৬
কোচবিহার (৩৫.৯) ২৮.১
দার্জিলিং (২২.৮) ১৮
কালিম্পং (২৬.৪) ২১
দিঘা (৩৬.৪) ২৭.৯
কলকাতা (৩৪) ২৯.৪
দমদম (৩৬.৪) ২৯.৬
কৃষ্ণনগর (৩৫.৪) ২৭.৪
মালদহ (৩৭.১) ২৯.২
মেদিনীপুর (৩৭) ২৭.৩
শিলিগুড়ি (৩৭.৭) ২৯.৯
শ্রীনিকেতন (৩৫.৯) ২৭.৪
সুন্দরবন (৩৪.৫) ২৮
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+