West Bengal Weather: দক্ষিণবঙ্গে কি ১-৩ অগাস্ট ঝড়বৃষ্টির দাপট? উত্তরবঙ্গের পরিস্থিতিই বা কী, একনজরে পূর্বাভাস
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে মেঘলা আকাশ। দু-এক জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে। এদিনের জন্য দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য তেমন কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারেও উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলি হল পশ্চিম বর্ধমান ও বীরভূম। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ আর সর্বনিম্ন ৮৫ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৮ মিলি।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন বাংলার উপকূলের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে একটা ঘূর্ণাবর্তও রয়েছে। এই এলাকায় মৌসুমী বায়ুর উপস্থিতির ঘন্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যে কারণে মৎস্যজীবীদের ৩ দিন অর্থাৎ ১-৩ অগাস্ট মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সমুদ্র যাত্রার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৪) | ২৬.৮ (২৭.৩) |
| বহরমপুর | (৩৪.৫) | ২৮.৪(২৮) |
| বাঁকুড়া | (৩৪.৬) | ২৫.৪ (২৮.৮) |
| বর্ধমান | (৩৪) | ২৫.৮ (২৬.৬) |
| কোচবিহার | (৩৩.৮) | ২৫.৬ (২৬.৭) |
| দার্জিলিং | (২০.২) | ১৬.৬ (১৬.২) |
| কালিম্পং | (২৪.৫ ) | ২০.৮ (২০.৮) |
| দিঘা | (৩২.১) | ২৭.৭ (২৭.৫) |
| কলকাতা | (৩০.৮) | ২৮.৫ (২৮.১) |
| দমদম | (৩২.৬) | ২৮ (২৭.৬) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৭.৮ (২৭.৪) |
| মালদহ | (৩৪.৮) | ২৮.৭ (২৮.৪) |
| মেদিনীপুর | (৩৩.৫) | ২৭.৮ (২৮.১) |
| শিলিগুড়ি | (৩৪.৮) | ২৮ (২৮.৪) |
| শ্রীনিকেতন | (৩৫) | ২৭.৪ (২৭.৭) |
| সুন্দরবন | (৩২) | ২৭ (২৬) |












Click it and Unblock the Notifications