West Bengal Weather: সোমবার থেকে আবহাওয়ার হঠাৎই পরিবর্তন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: সোমবার থেকে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। বিশেষ করে উত্তরবঙ্গের জন্য পাঁচটি জেলায় ভারী বৃষ্টি দিয়ে শুরু হচ্ছে। তারপর ধীরে ধীরে তা আরও বাড়বে। অন্যদিকে দক্ষিণবঙ্গে অবস্থার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারের বাকি সময় কালিম্পং ও আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। প্রথম ৪৮ ঘন্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন না বলেও পরের ৪৮ ঘন্টায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত প্রথম তিন দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেট কমতে পারে।

West Bengal Weather

রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাওবৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৯ মিমি।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩.৬) ২৬.৩ (২৫.৯)
বহরমপুর (৩৪) ২৮ (২৭.৮)
বাঁকুড়া (৩২.২) ২৫.৭ (২৪.৮)
বর্ধমান (৩৩.৬) ২৫.৪ (২৫.২)
কোচবিহার (৩৪.৪) ২৮.১ ( ২৭.৮)
দার্জিলিং (২২.৫) ১৭ (১৭.৪)
কালিম্পং (২৭.৫) ২১.৮ (২১)
দিঘা (৩৪.৫) ২৭.২ ( ২৬.৪)
কলকাতা (৩২.২) ২৭.৬ (২৭.২)
দমদম (৩২.৬) ২৭.৪ (২৭.২)
কৃষ্ণনগর (৩২.৪) ২৭ (২৬.৬)
মালদহ (৩৪.৭) ২৭.৯ (২৮.৩)
মেদিনীপুর (৩৪) ২৬.৮ (২৬.৩)
শিলিগুড়ি (৩৫.৯) ২৮.৪ (২৯.৬)
শ্রীনিকেতন (৩২) ২৬.৪ (২৬.৭)
সুন্দরবন (৩৩) ২৭.৫ (২৬.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+