West Bengal Weather: নিম্নচাপের প্রভাবে সাত জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের জোড়া অবস্থান। এদিন সকালের ভারী বৃষ্টির জেলে কলকাতা-সহ বেশ কিছু জায়গায় জল সমে যায়। দুপুর থেকে বিকেলের দিকেও আকাশ কালো করে বৃষ্টি। সোমবারের পরে মঙ্গলবারেও বৃষ্টি চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময় এবং মঙ্গলবারের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহযোগে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বৃষ্টিও। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.৬) | ২৪.১ (২৭.৪) |
| বহরমপুর | (৩৫.২) | ২৭.৯ (২৭.৬) |
| বাঁকুড়া | (৩২.৬) | ২২.৯ (২৫.২) |
| বর্ধমান | (৩৫) | ২৩.৬ (২৬) |
| কোচবিহার | (৩৬.২) | ২৭.৯ (২৮.২) |
| দার্জিলিং | (২৩) | ১৭.৮ (১৭.৮) |
| কালিম্পং | (২৬) | ২১ (২১.৫) |
| দিঘা | (৩৬.৪) | ২৩.৮ (২৬.৮) |
| কলকাতা | (৩৩) | ২৫.৪ (২৭) |
| দমদম | (৩৫) | ২৪.৪ (২৬.৬) |
| কৃষ্ণনগর | (৩৪.২) | ২৭.৬ (২৭.৮) |
| মালদহ | (৩৬.১) | ২৭.৯ (২৮.৭) |
| মেদিনীপুর | (৩৩.৪) | ২৫ (২৭.৫) |
| শিলিগুড়ি | (৩৮.৮) | ২৯.১ (২৬.৭) |
| শ্রীনিকেতন | (৩৪.২) | ২৪ (২৫.৬) |
| সুন্দরবন | (৩৪) | ২৪ (২৭.৫) |












Click it and Unblock the Notifications