West Bengal Weather: আট জেলায় ভারী বৃষ্টির সতর্কতা! একনজরে উত্তর-দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: যত দিন যাচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি যেন ততই বৃদ্ধি পাচ্ছে। আগামী দিন দুয়েকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কখন ভারী আবার কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেমে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল ৩১.৩ (৩০.৬) ২৫.৯ (২৬.২)
বহরমপুর ৩২.৬ ২৭.৬ (২৭)
বাঁকুড়া ৩১.৬ (৩১.১) ২৪.৮ (২৩.৬)
বর্ধমান ৩৩.৬ (৩০) ২৪.৪ (২৪.৬)
কোচবিহার ৩১.২ (৩০.৭) ২৬.৩ (২৭.১)
দার্জিলিং ১৯.৪ (১৯.৪) ১৬.৮ (১৭.৪)
কালিম্পং ২৪ (২৩) ২১ (২০.৫)
দিঘা ৩৫ (৩১.৩) ২৪.১ (২৭.২)
কলকাতা ৩২.২ (৩০.৪) ২৬.৬ (২৬.২)
দমদম ৩৫.১ (৩২.৫) ২৭ (২৬.৪)
কৃষ্ণনগর ৩২.৪ (২৯.৪) ২৬.২ (২৫.৬)
মালদহ ৩২ (২৮.৫) ২৬.৫ (২৬.৪ )
মেদিনীপুর ৩৪.২ (৩১) ২৬.৭ (২৬.৬)
শিলিগুড়ি ৩২ (৩৪.৩) ২৭.৩ (২৮.২)
শ্রীনিকেতন ৩২.৮ (৩০.৫) ২৫.৪ (২৬)
সুন্দরবন ৩৩ (৩০.৫) ২৬.৫ (২৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+