West Bengal Weather: গরম-অস্বস্তির সঙ্গে দুই জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী দিন দুয়েক এই পরিস্থিতি বলতে থাককবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তুলনামূলত উত্তরবঙ্গের পরিস্থিতি আলাদা। সেখানে দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য এবং বুধবার কয়েকটি জেলাক বাদ দিয়ে অধিকাংশ জেলায় শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা , ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৪.৮) ২৬.৩ (২৬.৩)
বহরমপুর (৩৪.২) ২৮.২ (২৭.৬)
বাঁকুড়া (৩৫.১) ২৫.৬ (২৫.৪)
বর্ধমান (৩৩) ২৬ (২৫.৮)
কোচবিহার (৩১.৮) ২৫.৫ (২৬.৫)
দার্জিলিং (২২.৮) ১৫.৬ (১৬.৪)
কালিম্পং (২৩.৫) ১৯.৫ (১৯.৮)
দিঘা (৩৬.১) ২৮.১ (২৭.১)
কলকাতা (৩৪.৩) ২৮.৮ (২৯.১)
দমদম (৩৭) ২৮.২ (২৯.১)
কৃষ্ণনগর (৩৪.৪) ২৭.৬ (২৬.৬)
মালদহ (৩৪.৮) ২৮.৩ (২৭.৪)
মেদিনীপুর (৩৫) ২৭.৫ (২৬.৬)
শিলিগুড়ি (৩৫) ২৬.৪ (২৫.৮)
শ্রীনিকেতন (৩৪.৬) ২৬.৪ (২৫.৭)
সুন্দরবন (৩৫.৫) ২৭.৫ (২৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+