West Bengal Weather: সাত জেলায় ভারী, তিন জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: রাতের পর সকালেও কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি। স্বাভাবিক কারণেই সকাল থেকে আকাশ মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন রাজ্যের সাত জেলায় ভারী বৃষ্টি আর তিন জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ অতি ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সবকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই পাঁচ জেলায় জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি তিন জেলায়। আপাতত হিমালয় সংলগ্ন সমতল এলাকায় তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি শুক্রবারেও বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৪.৮ মিমি।












Click it and Unblock the Notifications