West Bengal Weather: আট জেলায় ভারী বৃষ্টি, চার জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের আধিকাংশ জেলায় আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৬ অগাস্টের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে। মৌসুমী অক্ষরেখার অবস্থান পরিবর্তনের পাশাপাশি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসার কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের বাকি সময় জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩৩.২) ২৫.১ (২৩.৯)
বহরমপুর (৩২.৮) ২৭ (২৮.২)
বাঁকুড়া (৩৩.৩) ২৪.৫ (২৫.৬)
বর্ধমান (৩৩) ২৩.৬ (২৪.৬)
কোচবিহার (২৮.৭) ২৫.৬ (২৫.৩)
দার্জিলিং (১৯.৮) ১৬.৬ ( ১৬.২)
কালিম্পং (২২) ১৯.৮
দিঘা (৩৪.৭) ২৬ (২৭.৭ )
কলকাতা (৩৩.১) ২৬.১ (২৮.৮)
দমদম (৩২.৫) ২৫.৮ ( ২৮.৬)
কৃষ্ণনগর (৩১.৬) ২৫.৮ (২৬.৬)
মালদহ (৩২.৫) ২৬.৯ ( ২৬.২)
মেদিনীপুর (৩৪.২) ২৫.১ ( ২৬.৫)
শিলিগুড়ি (৩১) ২৭ (২৬.৭)
শ্রীনিকেতন (৩২.৯) ২৬.৩ (২৫.৪)
সুন্দরবন (৩২.৫) ২৬ (২৭.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+