West Bengal Weather: ২৪ ঘন্টার মধ্যে ৭ জেলায় ভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজো কাটতে না কাটতে বাতাসে পুজো পুজো গন্ধ। এবার পুজো পরে বলে সেই সময় বৃষ্টি হবে না ধরে নেওয়া গেলেও এব্যাপারে আবহাওয়া দফতর কোনও নিশ্চয়তা এখনই দিতে পারছে না। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তির মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।
মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের জন্য উত্তরবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থা বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বাকি সময়ের পাশাপাশি বুধবারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তারা যেন ১৯ সেপ্টেম্বরের পাশাপাশি ২০ সেপ্টেম্বরে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৬) | ২৫.৫ (২৬.৮) |
| বহরমপুর | (৩৪.৬) | ২৬.৮ (২৮.৪) |
| বাঁকুড়া | (৩৫) | ২৪.৫ (২৬.১) |
| বর্ধমান | (৩৩.৮) | ২৪.৬ (২৫.৪) |
| কোচবিহার | (৩৫.৮) | ২৫.৩ (২৬.৯) |
| দার্জিলিং | (২৪.৮) | ১৬.৪ (১৬.৮) |
| কালিম্পং | ------ | ২০.৮ (২১) |
| দিঘা | (৩৩.১) | ২৫.৪ (২৭.৩) |
| কলকাতা | (৩২.৩) | ২৬.৫ (২৮.৪) |
| দমদম | (৩২.৪) | ২৬.৩ (২৮.৬) |
| কৃষ্ণনগর | (৩২) | ২৬.৮ (২৭.৪) |
| মালদহ | (৩৫) | ২৬.২ (৩০) |
| মেদিনীপুর | -------- | ২৬.১ ( ২৭.৬) |
| শিলিগুড়ি | (৩৮.৬) | ২৭.১ ( ২৬.৯) |
| শ্রীনিকেতন | (৩৪) | ২৫.৪ (২৫.৬) |
| সুন্দরবন | (৩৫) | ২৬.৫ ( ২৬.৫) |












Click it and Unblock the Notifications