West Bengal Weather: বাংলার বারো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
West Bengal Weather: রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। সঙ্গে ভ্যাপসা গরমও রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের তরফে রাজ্যের অন্তত বারোটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে।

সোমবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আপাতত সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবারের জন্য আপাতত তেমন কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৮৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭.৫ মিমি ।
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাসের পরে আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলে ঘন্টায় ৪০-৫০ কিমি বেদে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে সমুদ্রের পরিস্থিতি বেশ খারাপ থাকার সম্ভাবনা। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশে আপাতত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৭.২)
দমদম (২৭.৩)
দিঘা (২৮.৫)
মেদিনীপুর (২৮.১)
কৃষ্ণনগর ( ২৭.৮)
বাঁকুড়া (২৬.৩)
শ্রীনিকেতন (২৬.৯)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৬.৪)
পানাগড় (২৮.৯)
আসানসোল (২৭.৪)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৭.৬)
কালিম্পং (২০.৩)
কোচবিহার (২৬.৪)
মালদহ (২৮)












Click it and Unblock the Notifications