West Bengal Weather: তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! উল্টোরথে কেমন থাকতে চলেছে কলকাতা-সহ বাংলার জেলাগুলি
West Bengal Weather: সোমবার সকাল থেকে আকাশ মেঘলা। তবে এদিন রাজ্যের মাত্র তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
এদিন উল্টোরথ। কলকাতা-সহ অন্য জেলাগুলিতে এদিন থেকে বৃষ্টি কিছুটা কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এক্ষেত্রে উত্তরবঙ্গের জন্যও আপাতত স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। তবে এই পরিস্থিতি তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশা আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই পূর্বাভাস আবহবিদদের।

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এছাড়া বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোথাও কোথাও।
আপাতত মঙ্গলবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিন কিংবা মঙ্গলবারের জন্য আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত, কিছুরই পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।
সোমবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৬৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৮.৪ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.৩)
দমদম (২৮)
দিঘা (২৭.৫)
মেদিনীপুর (২৮.১)
কৃষ্ণনগর
বাঁকুড়া (২৬.৬)
শ্রীনিকেতন (২৬.৪)
বহরমপুর (২৬)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৭)
আসানসোল (২৭)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৭.৬)
কালিম্পং (২২.৩)
কোচবিহার (২৭.১)
মালদহ (২৬.৫)












Click it and Unblock the Notifications