West Bengal Weather: সোমবার তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা কবে, কী বলছে হাওয়া অফিস
West Bengal Weather: উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জন্য আপাতত তেমন কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ না করলেও জুন মাসের শেষে এবং জুলাই মাসের শুরুতে তা প্রবেশ করতে পারে।
আবহবিদরা মনে করছেন, জুন মাসে বৃষ্টির খরা থাকলেও জুলাই মাসের শুরুতেই তা কাটবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। তবে আপাতত বর্ষার বিরতিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন ও মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ।
সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭.৮ মিলিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আপাতত সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৮.৩)
দমদম (২৮)
দিঘা (২৭.৫)
মেদিনীপুর (২৮.১)
কৃষ্ণনগর (২৬.৮)
বাঁকুড়া (২৬.৩)
শ্রীনিকেতন (২৫.৪)
বহরমপুর (২৭.২)
বর্ধমান (২৭)
পানাগড় (২৮.৩)
আসানসোল ( ২৬.৯)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৭.২)
কালিম্পং (২১.৫)
কোচবিহার ( ২৭.৪)
মালদহ (২৭.৪)












Click it and Unblock the Notifications